আগামী মাসের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, “আলহামদুলিল্লাহ, উনি (বেগম খালেদা জিয়া) এখন লন্ডনে আগের চেয়ে ভালো আছেন। আজ সেখানে ঈদ উদযাপন হচ্ছে। দীর্ঘ আট বছর পর তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “যতটুকু জানতে পেরেছি, তবে এখনও নিশ্চিত নয়, ম্যাডাম সম্ভবত এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন।” গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়েছিল।
বিএনপি মহাসচিব আরও বলেন, “ম্যাডামের লিভার সিরোসিস জেলখানায় থাকার সময় হয়েছে। সেখানে তার সঠিক চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। আমরা বিশ্বাস করি, কারাগারে তাকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়েছে। ম্যাডাম অবশ্য এ ব্যাপারে কখনো অভিযোগ করবেন না, কারণ তিনি সেই ধরনের মানুষ নন।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়াকে যে ঘরে রাখা হয়েছিল, সেটি ছিল স্যাঁতসেঁতে। দেয়ালের আস্তর ভেঙে পড়ছিল, আর সেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করত। এমন প্রতিকূল পরিবেশে তাকে দিন কাটাতে হয়েছে।”
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। ম্যাডাম এখন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন। ঈদের দিনটি তিনি আপনজনদের সঙ্গে একান্তে কাটাবেন। বাসায় তার দুই পুত্রবধূ (ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথি) এবং তিন নাতনি (ব্যারিস্টার জাইমা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমান) আছেন। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারায় এটি আবেগঘন একটি মুহূর্ত।”
তিনি জানান, “এটি লন্ডনে খালেদা জিয়ার তৃতীয় ঈদ উদযাপন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে তিনি ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে ২০০৭ সালের এক-এগারোর পর ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন।”
অধ্যাপক জাহিদ বলেন, “খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন। বলা যায়, আলহামদুলিল্লাহ, তিনি এখন অনেকটাই সুস্থ।”
তিনি আরও জানান, “বিএনপি চেয়ারপারসন দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

