আজকের পর থেকে সব প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো: হাসনাত

আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সকল প্রতিষ্ঠানে ঘুষ দাবি করলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট দিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হাসনাত ফেসবুক পোস্টে লিখেন, আজকের পর থেকে সরকারি বা বেসরকারি সকল প্রতিষ্ঠানে ঘুষের কবর রচিত হলো। যে প্রতিষ্ঠান ঘুষ চাইবে, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, শনিবার বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের এক যৌথ সংবাদ সম্মেলনে হাসনাত জানিয়েছেন, ১৬ বছরে আওয়ামী লীগ সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে।
এ সময় উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হাসপাতালে আর চলতে দেওয়া হবে না। রাজনৈতিক বলয় ও লালফিতার দৌরাত্ম্য ধ্বংস করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা ফিলিস্তিনের রাফা ক্যাম্পের মতো বলেও মন্তব্য করেন এ সমন্বয়ক। তিনি জানান, ৯০ দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্যখাত গড়ে তোলা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। যারা সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা বা বিশেষ সুবিধা চাইবে তাদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

