একসঙ্গে চার ছেলেসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার ছেলেসন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২০) নামে এক গৃহবধু। মাসহ ৪ সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিবারের স্বজন।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরের দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেয় গৃহবধু সাদিয়া। সাদিয়া আক্তার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের ব্যাটারিত অটোরিকশা চালক আল আমিন শিকদারের স্ত্রী।
গৃহবধু সাদিয়ার স্বামী আল আমিন বলেন, গত ১৪ আগষ্ট সাদিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল দুপুরে অপারেশনের মাধ্যমে চার একসঙ্গে ছেলেসন্তানের জন্ম হয়। আমাদের এক সন্তানকে বেডে মায়ের কাছে রাখা হলেও বাকি তিন ছেলেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে রাখা হয়েছে।বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছে।
মির্জাপুর কুমুদিনী হাসপাতালের (এজিএম) অনিমেষ ভৌমিক বলেন, গতকাল দুপুরে ওই গৃহবধু চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া ৪ শিশু ও মা সুস্থ রয়েছে। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

গৃহবধূকে ‘হত্যা’ লাশ পৌঁছে দিতে এসে স্বামী-শাশুড়ি আটক

ভালোবাসার টানে টাঙ্গাইলে চীনা যুবক

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলে ঘুমন্ত মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, বাবা গ্রেফতার

টাঙ্গাইলে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে আসা তরুণীকে গাছে বেঁধে নির্যাতন

৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-অলংকার কিনলেন মা, অতঃপর

