শেরপুরে ১৫শ' পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে স্যানিটারি ন্যাপকিনের বক্সে বিশেষ কায়দায় পাচারকালে ১৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের জগন্নাথপাড়া এলাকায় শেরউড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিক শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আশিককে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি খাঁকি রঙের কাগজের কার্টন তল্লাশি করে দেখা যায়, স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের আড়ালে টাপাল নামীয় ১৫০০ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট লুকিয়ে রাখা হয়েছে। এসময় মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির বাদী হয়ে শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

