বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে টমেটো পেলেন স্পেনের দুই তারকা!

স্পেনের বিশ্বকাপজয়ী দলের দুই মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ ও পাবলো গাভি পেলেন ব্যতিক্রমী এক সম্মাননা। নিজ শহরের পক্ষ থেকে তাদের শারীরিক ওজনের সমপরিমাণ স্থানীয় বিখ্যাত টমেটো উপহার দেওয়া হয়েছে।
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের ছোট শহর লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা থেকে উঠে এসেছেন এই দুই ফুটবলার। জাতীয় দলের হয়ে ঐতিহাসিক সাফল্যের পর মাদ্রিদে উদযাপন শেষে নিজ শহরে ফিরলে তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার।
শহরের ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করে লোস পালাসিওস ই ভিয়াফ্রাঙ্কা সিটি কাউন্সিল ফ্যাবিয়ান ও গাভিকে এই বিশেষ উপহার দেয়। স্থানীয়ভাবে উৎপাদিত বিখ্যাত টমেটো দিয়ে তাদের সম্মান জানানো হয়।
শুধু টমেটো উপহার নয়, দুই ফুটবলারের অবদানের স্বীকৃতি হিসেবে আরও বড় সম্মাননার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে তাদের নামে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মারিসমাস’ স্টেডিয়ামের নাম রাখা হচ্ছে ‘ফ্যাবিয়ান রুইজ স্টেডিয়াম’ এবং ‘সান সেবাস্টিয়ান’ স্টেডিয়ামের নতুন নাম হচ্ছে ‘পাবলো পায়েজ গাভিরা স্টেডিয়াম’। গাভির পুরো নাম পাবলো পায়েজ গাভিরা হলেও তিনি ফুটবল বিশ্বে পরিচিত ‘গাভি’ নামে।
ফ্যাবিয়ান রুইজের ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল লোস পালাসিওস সিএফ ক্লাব থেকে। আর মাত্র ছয় বছর বয়সে লা লিয়ারা বালম্পি ক্লাবের বয়সভিত্তিক দলে যোগ দেন গাভি। বর্তমানে যে দুটি স্টেডিয়ামের নাম বদলানো হচ্ছে, সেগুলো মূলত এই দুই ক্লাবের হোম ভেন্যু।
এ ছাড়া শহরের হুয়ান হোসে ভাকেরো অ্যাভিনিউতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাবিয়ান রুইজ, পাবলো গাভি এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য হেসুস নাভাসের সম্মানে তৈরি হবে ওই স্মৃতিস্তম্ভ। শিগগিরই এর নকশার মডেল উন্মোচন করবেন রুইজ ও গাভি।
উল্লেখ্য, উত্তেজনাপূর্ণ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।

পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যুদ্ধবিমানের পাহারায় বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা, ‘এই পথচলাই আমাদের সবচেয়ে বড় অর্জন’

ভাইরাল সেই ছবি নিয়ে প্রথমবার মুখ খুললেন মেসি

শিরোপার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, জানাল এআই

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

মেসিকে টিকিয়ে রাখতেই সব আয়োজন: মিশরের কোচ হোসাম হাসান

