আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জাতীয় দল ছাড়ার এই সিদ্ধান্তের কথা জানান।
বিদায়ী পোস্টে মেসি উল্লেখ করেন, দীর্ঘ সময় চিন্তাভাবনা করার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার জার্সির জন্য ক্যারিয়ারজুড়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, এখন জাতীয় দলের জন্য তাঁর আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। একই সঙ্গে দলে উঠে আসা তরুণ ফুটবলারদের সুযোগ করে দেওয়ার কথাও বিদায়বেলায় উল্লেখ করেন তিনি।
মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, গত ২১ জুলাই তিনি এই বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃত্যুর পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হন।

দীর্ঘ ২০ বছরের সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান মেসি। পাশাপাশি তাঁর এই দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০০৮ অলিম্পিক স্বর্ণপদকসহ একাধিক শিরোপা। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হারের পরই জাতীয় দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। বার্তার শেষ অংশে আবেগঘন কণ্ঠে মেসি লেখেন, ‘ধন্যবাদ ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন করার জন্য। ভামোস আর্জেন্টিনা।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রোনালদো এখন ‘আর্জেন্টিনার জামাই’!

বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে টমেটো পেলেন স্পেনের দুই তারকা!

যুদ্ধবিমানের পাহারায় বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা, ‘এই পথচলাই আমাদের সবচেয়ে বড় অর্জন’

ভাইরাল সেই ছবি নিয়ে প্রথমবার মুখ খুললেন মেসি

শিরোপার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, জানাল এআই

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

