যুদ্ধবিমানের পাহারায় বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প

বিশ্বকাপ ফুটবলের মহারণ দেখতে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে তার উপস্থিতিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। এই ফাইনাল ঘিরে এরই মধ্যে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।
মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতির কারণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। স্টেডিয়ামের আকাশসীমায় নো-ফ্লাই জোন কার্যকর থাকবে। সেখানে নজরদারির জন্য যুদ্ধবিমান এফ-১৬ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্টেডিয়ামের ছাদ ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপাররা।
নিরাপত্তা কার্যক্রমে যুক্ত থাকবেন হাজারো ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সদস্যসহ বিভিন্ন ফেডারেল সংস্থার কর্মীরা। দেশটির ইতিহাসে কোনো ক্রীড়া আয়োজন ঘিরে এমন সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানানো হয়েছে।
ফাইনাল দেখতে আসা দর্শকদের খেলা শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে প্রবেশের পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় এই ম্যাচকে ‘লেভেল-১’ বিশেষ ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণির অন্তর্ভুক্ত।
হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, বিশ্বকাপ ফাইনালের আয়োজনের নিরাপত্তা প্রস্তুতি প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ বা শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ পর্যায়ের। তার ভাষ্য, এই আয়োজন সুপার বোলের চেয়েও বড় পরিসরের।
নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তা করতে একাধিক ফেডারেল সংস্থাকে মাঠে নামানো হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বিশ্বকাপ আয়োজনকে আরও বিশেষ মাত্রা দেবে।
এদিকে শিরোপার লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা ও স্পেন। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য শিরোপা ধরে রাখা, অন্যদিকে স্পেনের সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ। তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি নিরাপত্তা প্রস্তুতিও পরিণত হয়েছে আলোচনার বড় বিষয়ে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন ডিসেম্বরে: পিনাকী ভট্টাচার্য

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা, ‘এই পথচলাই আমাদের সবচেয়ে বড় অর্জন’

ভাইরাল সেই ছবি নিয়ে প্রথমবার মুখ খুললেন মেসি

শিরোপার লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, জানাল এআই

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

মেসিকে টিকিয়ে রাখতেই সব আয়োজন: মিশরের কোচ হোসাম হাসান

