একাকিত্ব ঘোচাতে ৭৫ বছর বয়সের বৃদ্ধ বিয়ের পিঁড়িতে

একাকিত্ব ঘোচাতে ৭৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন মো: আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা। পাত্রী সুফিয়া বেগমের বয়স ৪০ বছর। ছেলে-মেয়েদের সম্মতিতে শেষ বয়সে এসে একাকিত্ব ঘোচাতে নিজেই পাত্রী পছন্দ করে বিয়ে করেন তিনি।
আনোয়ার মোল্লা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টার পাড়ার বাসিন্দা। পাত্রী সুফিয়া বেগম রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার মোল্লার এটা ৩য় বিয়ে। তার ১ম স্ত্রী মারা গেছেন প্রায় একযুগ আগে এবং ২য় স্ত্রী মারা গেছে প্রায় ৬ বছর আগে। সেই স্ত্রীদের পক্ষের ২ ছেলে ও ১ মেয়ে আছে। তারা বাবা আনোয়ার মোল্লার একাকিত্বের কথা ভেবে তৃতীয় বিয়েতে সম্মতি দিয়েছেন।
প্রতিবেশীরা জানায়, আনোয়ার মোল্লা অনেক দিন হলো বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। তার ছেলে ও মেয়েরা বাবার একাকিত্বের কথা চিন্তা করেই বিয়ের ব্যাপারে আপত্তি করেননি।
এ বিষয়ে মো: আনোয়ার মোল্লা জানান, আমি ছেলে-মেয়েদেরকে আমার বিয়ের বিষয়ে বলেছি। তারা আমাকে মেয়ে দেখতে বলে। এরপর মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে নিয়ে আসি। তবে পাত্রীর কোনো চাহিদা নেই। গত রবিবার (২৬ মে) সন্ধ্যার দিকে পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

