মেট্রোরেলের নিচে ছাতায় লুকানো ছিল শক্তিশালী পাইপ বোমা, বোতাম চাপলেই ঘটত বিস্ফোরণ

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ছাতার ভেতরে লুকিয়ে রাখা একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ফোল্ডিং ছাতার বোতাম চাপলেই বিস্ফোরণের জন্য ডিভাইসটি প্রস্তুত করা হয়েছিল। সময়মতো সেটি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশের ধারণা, সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রাকে কেন্দ্র করে জনসমাগমে নাশকতা চালানোর উদ্দেশ্যে বিস্ফোরকটি সেখানে রাখা হয়েছিল। ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।
জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় দৈনিক বাংলা মোড় হয়ে শাপলা চত্বরের দিকে উল্টোরথ শোভাযাত্রা অগ্রসর হওয়ার কথা ছিল। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মতিঝিল ট্রাফিক বিভাগের সদস্যরা ডিএমপির কন্ট্রোল রুমে খবর দেন যে, মেট্রোরেল স্টেশনের নিচে একটি জেনারেটরের পাশে পড়ে থাকা ফোল্ডিং ছাতার ভেতর থেকে অস্বাভাবিকভাবে আলো জ্বলতে দেখা যাচ্ছে।

খবর পাওয়ার পর এসআই মোহাম্মদ মুক্তার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপত্তা বলয়ে নিয়ে আসে। এ সময় শোভাযাত্রা কাছাকাছি পৌঁছে গেলে জনমনে আতঙ্ক সৃষ্টি এড়াতে পুলিশ উপস্থিত মানুষকে জানায়, সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিটের মতো একটি সমস্যা হয়েছে। পরে নিরাপদে শোভাযাত্রা স্থানটি অতিক্রম করলে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বিশেষ কৌশলে ডিভাইসটি নিষ্ক্রিয় করে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, উদ্ধার হওয়া ডিভাইসটি ছিল একটি পাইপ বোমা, যা সাধারণ একটি ছাতার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে, ছাতা খোলার উদ্দেশ্যে বোতাম চাপলেই বিস্ফোরণ ঘটতে পারত।
এ ঘটনায় মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে বিস্ফোরকটি স্থাপন করা হয়েছিল। ঘটনাস্থল থেকে জিআই পাইপের অংশ, ব্যাটারি ও বিয়ারিংয়ের বলসহ বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া উল্টোরথ যাত্রায় বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। শোভাযাত্রাটি পলাশী, দৈনিক বাংলা মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে স্বামীবাগ ইসকন আশ্রমে গিয়ে শেষ হয়। তদন্তকারীদের ধারণা, জনসমাগমের সুযোগ নিয়েই হামলার পরিকল্পনা করা হয়েছিল।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ ছাড়াও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

