কক্সবাজারে মাছ ধরার জাল ফেলতেই উঠে এলো ভাই-বোনের লাশ

কক্সবাজারে মাছ ধরার জাল ফেলে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। খেলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ২ ভাই-বোন পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (০৬ জুন) সন্ধ্যার দিকে কক্সবাজারের রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের পশ্চিম রাজারকূল মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: মুফিজুর রহমান।
নিহত ২ শিশু মো: রিহাব (৭) ও মারিয়া (৫) পশ্চিম রাজারকূল মৌলভী পাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী মো: আব্দুল্লাহর সন্তান।
স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান মুফিজুর জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার ঠিক আগে বাড়ির প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিল রিহাব ও মারিয়া। খেলাধুলার একপর্যায়ে তারা বাড়ির পাশের রেল লাইনের সেতুর দিকে চলে যায়। সন্ধ্যার পরেও ২ ভাই-বোন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলো না।

তিনি আরও জানিয়েছেন, পরে মো: হাসমত আলী নামের স্থানীয় এক ব্যক্তি মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে রেললাইন সংলগ্ন একটি সেতুর মুখে পানিতে ভরে থাকা গর্তে মাছ ধরার জাল ফেলেন হাসমত আলী। এ সময় ২ ভাই-বোনের মরদেহ জালে উঠে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, রেললাইন ও সেতু নির্মাণের সময় ওই স্থানে বেশ কয়েকটি গর্ত তৈরি হয়। সম্প্রতি বৃষ্টিপাত হওয়ায় ওই গর্তগুলো পানিতে ভরে যায়। আর ওই পানিতে ডুবেই দুই নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে।
কক্সবাজারে মাছ ধরার জাল ফেলে দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়ে রামু থানার অফসার ইনচার্জ (ওসি) মো: আবু তাহের দেওয়ান জানান, গর্ত বা কূপের পানিতে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে এবং তাদের মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কক্সবাজার সৈকতে নিখোঁজ বগুড়ার আসিফের লাশ উদ্ধার

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া

মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

রূপনগরে অগ্নিকাণ্ডে নিহত ১৬, নিখোঁজ ১৩ জন

শেরপুরে করতোয়ায় কিশোর নিখোঁজ, রাজশাহী থেকে ডুবুরি দল উদ্ধার কাজে

বগুড়ায় নিখোঁজের পাঁচ দিনেও মেলেনি ভারসাম্যহীন যুবকের সন্ধান

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পরও খোঁজ মেলেনি ছোট্ট রাইসার

