নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে ২৪ দিন পর উদ্ধার করা হয়েছে। তিনি রাজধানীর শাহবাগ এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।
বুধবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক। তিনি জানান, নিখোঁজ পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এতদিন কোথায় ছিলেন এবং কী কারণে আত্মগোপনে ছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়ার পর রাকিবুল হাসানকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন বলেও জানা গেছে।
এর আগে গত ৩০ এপ্রিল ডিউটিতে যোগ না দিয়ে সিভিল পোশাকে ব্যারাক থেকে বেরিয়ে যান রাকিবুল হাসান সরকার। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিয়ে সহকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়।
দীর্ঘ ২৪ দিন পর তাকে রাজধানী থেকেই উদ্ধার করা হলেও নিখোঁজ থাকার পেছনের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

