মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ, দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ হওয়া অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশুর মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটে তিতাস নদীতে গঙ্গাস্নানে যায় অপর্ণা। এ সময় নদীতে ভিড় বেশি থাকায় হঠাৎ মায়ের হাত থেকে ছিটকে পড়ে স্রোতের পানিতে ভেসে যায় শিশুটি। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দলও এসে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
শনিবার সকালে নদীতে ভাসমান একটি স্তূপের পাশে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা শ্মশানঘাটে শিশুটির শেষকৃত্য সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

