১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় অংশ নিতে ১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির উদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। বগুড়া শহরে পদযাত্রা শেষে সাতমাথায় সমাবেশ করার কথা রয়েছে।
জুলাই পদযাত্রায় অংশ নিতে ১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে আগামী ১৪ জুলাই বগুড়ায় আসছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাদের সঙ্গে দলের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।
বগুড়া জেলা এনসিপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আল-ওয়াসি জীম।
তিনি জানান, আগামী মঙ্গলবার (১৪ জুলাই) বগুড়া সদরে জুলাই পদযাত্রায় নেতৃত্ব দেবেন নাসির উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। কর্মসূচিতে কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমাম এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক সাকিব মাহাদীসহ দলের অন্যান্য নেতারাও অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে দুপচাঁচিয়া হয়ে বগুড়ায় প্রবেশ করবেন এনসিপির নেতারা। পরে মাটিডালী এলাকা থেকে শুরু হবে তাদের পদযাত্রা। শহরের কালিতলা, কাঁঠালতলা মোড় ও নবাববাড়ী সড়ক হয়ে পদযাত্রাটি সাতমাথায় গিয়ে শেষ হবে। সেখানে জুলাই স্মৃতিস্তম্ভে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।
এনসিপির নেতারা ১৪ ও ১৫ জুলাই বগুড়ায় অবস্থান করবেন বলে জানিয়েছেন দলের স্থানীয় নেতারা। কর্মসূচির মাধ্যমে জুলাই পদযাত্রার পাশাপাশি স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, সম্ভাব্য প্রার্থী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তারা।
বগুড়ার কর্মসূচি শেষে নাসির উদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা মোকামতলা হয়ে গাইবান্ধার উদ্দেশে রওনা হবেন। সেখানে পরবর্তী কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
দলটির নেতারা জানিয়েছেন, জুলাই পদযাত্রার মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

