কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার

কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২৯ জুলাই) রাতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে আরও ৫ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং নুসরাত তাবাসসুম উপস্থিত থাকতে দেখা গেছে।
ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে অদ্ভুত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। এ ছাড়াও রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা এইসব অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তদন্ত সাপেক্ষে সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের প্রধান দাবি সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার, যা আমাদের সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। সার্বিক স্বার্থে এই মূহুর্ত থেকে আমরা আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

