গরমে ‘ভয়াবহ লোডশেডিং নয়, সহনীয় পরিস্থিতিতেই থাকবে’: জ্বালানি উপদেষ্টা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

তীব্র গরমে এর মাঝেও লোডশেডিং সীমিত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, প্রয়োজনীয় এলএনজি, পর্যাপ্ত কয়লা ও অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিতের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে ‘জ্বালানি সংকট থেকে উত্তরণ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা জানান তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “চলতি গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় থাকবে। গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ সরবরাহে কোনো বৈষম্য হবে না।

তিনি আরও বলেন করেন, “রাজনৈতিকভাবে সংকট তৈরি করার চেষ্টা অনেকেই করে। অতীতে দেখা গেছে, সংকটের সুযোগে রেন্টাল ও কুইক রেন্টাল প্রকল্প এসেছে। কিছু মহল সংকটকে নিজেদের সুবিধায় ব্যবহার করে।”

গুজব ও আতঙ্ক ছড়ানো ঠেকাতে সাংবাদিকদের আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, “কিছু সংবাদমাধ্যম ভয়াবহ লোডশেডিংয়ের খবর প্রকাশ করছে। বাস্তবে, সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ২৪ এপ্রিল, মাত্র ১৩৯ মেগাওয়াট।

বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে লোডশেডিং হয়, কিন্তু অনেক জায়গায় সমস্যার মূল কারণ হচ্ছে ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়া। এসব মেরামতে কিছুটা সময় লাগলেও সেটি প্রকৃত লোডশেডিং নয়।”

সরকার পরিস্থিতি মনিটরিং করছে এবং বিদ্যুৎ সেবা আরও নিরবচ্ছিন্ন রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে...