গৃহযুদ্ধের পরিকল্পনার অভিযোগে হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের সভায় গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে।
এ মামলায় দ্বিতীয় আসামি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমের নাম উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।
সিআইডির গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা করা হয়। ওই জুম মিটিংয়ে দেশ-বিদেশ থেকে মোট ৫৭৭ জন অংশগ্রহণ করেন এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালনের বিষয়ে একমত হন।
ড. রাব্বি আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতা-কর্মীদের কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে আলোচনা করেন।
সেই সঙ্গে তারা বর্তমান সরকার উৎখাতের লক্ষ্যে গৃহযুদ্ধের আহ্বান জানান, যা ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতার সুস্পষ্ট প্রমাণ বহন করে। এসব তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

