গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুইদিনের নিজের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা।
এ সফরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও এ সফরে তিনি স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সফর ঘিরে স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে। সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন ও শোভাবর্ধন করা হয়েছে। আওয়মী লীগের নেতাকর্মীর মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা।
সফরের ১ম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। আজ নিজ বাড়িতে রাত কাটিয়ে পরদিন শুক্রবার সকালে নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতৃবৃন্দদের সঙ্গে তার মতবিনিময় কর্মসূচি রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বঙ্গবন্ধু শেখ মুজিব’সহ ৪০০ নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চলছে

তদন্তের জন্য জাতিসংঘকে আবেদন জানিয়েছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি, জানি কেমন কষ্ট হয়: প্রধানমন্ত্রী

হাতে হাতে মোবাইল ফোন আওয়ামীলীগ সরকারেরই অবদান: প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী

আবু সাঈদের মৃত্যু নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

