বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করা হবে: নরেন্দ্র মোদী

বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত সরকার। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রংপুরে জেলায় ভারতের একটি নতুন সহকারী হাইকমিশন খোলা হবে বলে জানিয়েছে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শনিবার (২২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তাদের উপস্থিতিতে মোট ১০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন নরেন্দ্র মোদি।
ভারতের সরকার প্রধান বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লক্ষ্য অর্জনে কাজ করবে দুই দেশ। পাশাপাশি রুপির বিনিময়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপর জোর দেন তিনি। আর ও বলেন, সামরিক সহযোগীতি বৃদ্ধির ব্যাপারে ফলপ্রসূ আলোচনাও করা হয়েছে। এরপর তিনি বলেন বাংলাদেশিদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করা হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ নিয়ে কার্যকরী আলোচনা হয়েছে। দুই দেশের উন্নয়ন অগ্রগতির পথে নবযাত্রা শুরু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

