কারাগারে বন্দি কর্মকর্তাকে প্রেমিকাসহ হাসপাতালে পাওয়ায় চাঞ্চল্য

কারাগারে থাকার কথা থাকলেও ভারতের কর্ণাটকে এক সরকারি কর্মকর্তাকে রাখা হয়েছিল হাসপাতালের বিশেষ কক্ষে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে হাতেনাতে ধরেছেন আদালতের বিচারক। ওই তরুণী নিজেকে ওই কর্মকর্তার প্রেমিকা বলে পরিচয় দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ডিয়া জেলার ম্যান্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে। অভিযুক্ত কর্মকর্তার নাম মোহাম্মদ হুসেইন। তিনি শ্রীরঙ্গপাটনার ভূমি রেকর্ড বিভাগের সহকারী পরিচালক। হিসাবসংক্রান্ত একটি অনিয়মের অভিযোগে কর্ণাটক লোকায়ুক্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পর তার কারাগারে থাকার কথা থাকলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালের একটি বিশেষ কক্ষে রাখা হয়।
মান্ডিয়ার জেলা ও দায়রা জজ সি চন্দ্রশেখর আকস্মিক পরিদর্শনে গিয়ে বিষয়টি সামনে আনেন। বিচারক একটি দল নিয়ে হাসপাতালে গিয়ে ওই কর্মকর্তার কক্ষ পরিদর্শন করেন। এ সময় চিকিৎসকদের কাছে হুসেইনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে এক চিকিৎসক জানান, হুসেইনের এমন কোনো শারীরিক অসুস্থতা নেই যার জন্য হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হতে পারে।

এরপর হুসেইনের জন্য বরাদ্দ বিশেষ কক্ষে এক তরুণীকে দেখতে পান বিচারক। পরিচয় জানতে চাইলে ওই তরুণী নিজেকে হুসেইনের প্রেমিকা বলে দাবি করেন। চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও কেন একজন বন্দিকে হাসপাতালের বিশেষ কক্ষে রাখা হয়েছে, তা নিয়ে কারা কর্তৃপক্ষের কাছে জবাব চান বিচারক।
কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের চিকিৎসকের পরামর্শেই হুসেইনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার বিষয়টি আদালতকে জানানো হয়েছিল কি না, বিচারকের এমন প্রশ্নের জবাবে কোনো তথ্য জানাতে পারেনি কারা কর্মকর্তা। তারা স্বীকার করেন যে, আদালতকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করেন বিচারক। একই সঙ্গে হুসেইনের হাসপাতালে ভর্তি ও সেখানে থাকার পুরো বিষয়টি নিয়ে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
এদিকে বন্দি কর্মকর্তাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে চন্দন নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, মান্ডিয়া জেলা আর্মড রিজার্ভে কর্মরত ওই কনস্টেবল হুসেইনের সঙ্গে তার প্রেমিকার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইরান আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল: নেতানিয়াহু

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্তে নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, ডুবতে দেখে চলে গেলেন প্রেমিকা

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

