সিরাজগঞ্জে চেয়ারম্যান-সদস্য বিরোধে ইউপি কার্যালয়ে তালা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩ নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যকার বিরোধের জেরে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ইউপি সচিব শুভজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জেরে ৫ থেকে ৭ জন ইউপি সদস্য কার্যালয়ে এসে তালা ঝুলিয়ে দেন। পরে বিষয়টি তিনি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান সুলতান মাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ায় সদস্যরা তাঁর ওপর ক্ষুব্ধ। তাঁরা চেয়ারম্যানকে সরিয়ে অন্য কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবি জানিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে ৫-৭ জন সদস্য কার্যালয়ে এসে তালা লাগিয়ে দেন। এ সময় চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন না। সচিব কার্যালয়ে থাকলেও তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

ইউপি সদস্য নূর আলম কার্যালয়ে তালা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, চেয়ারম্যান সুলতান মাহমুদ একক সিদ্ধান্তে পরিষদ পরিচালনা করছেন। প্রতি মাসে সদস্যদের নিয়ে সমন্বয় সভা করার কথা থাকলেও গত পাঁচ মাস ধরে তিনি কোনো সভা করেননি। এতে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে তাঁরা তালা ঝোলাতে বাধ্য হয়েছেন। তবে এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে বলেও তিনি স্বীকার করেন।
অভিযোগের বিষয়ে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ বলেন, সকালে তিনি কার্যালয়ে গিয়েছিলেন। তিনি চলে আসার পর দুপুর পৌনে ১২টার দিকে সদস্যরা তালা ঝুলিয়ে দেন। সদস্যদের সঙ্গে কোনো বিরোধ নেই দাবি করে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁরা ক্ষুব্ধ হয়ে সরকারি কার্যালয়ে তালা দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, মুঠোফোনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মোংলা বন্দরকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলা হবে: নৌপরিবহন মন্ত্রী

জমিসংক্রান্ত বিরোধে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ

গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার, নেপথ্যে ‘দাদু ফ্যান ক্লাব’

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

দাঁতের মাজনের কারখানায় হারপিক তৈরি, জামায়াত নেতার কারখানা সিলগালা

৯৯৯-এ কল, সিরাজগঞ্জে বাসে ডাকাতির চেষ্টার সময় ট্রাকসহ আটক ২

সিরাজগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষক দলের দুই নেতা নিহত

