সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ তুলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) নুরুল হুদার অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে উল্লাপাড়া উপজেলায় সমিতির প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিএম নুরুল হুদা দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। সাধারণ গ্রাহকরা বিদ্যুৎ সংযোগ ও বিল সংক্রান্ত সমস্যার সমাধান পেতে গিয়ে চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া সরকারি নিয়ম লঙ্ঘন করে বিভিন্ন স্থানের গাছ কেটে বিক্রি এবং নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডসহ তার বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও গুরুতর অভিযোগ তোলেন অংশগ্রহণকারীরা।
বক্তারা আরও বলেন, “জিএমের স্বেচ্ছাচারিতার কারণে এই দপ্তরের সেবার মান তলানিতে ঠেকেছে। অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হয়।” অবিলম্বে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে তাকে পদ থেকে অপসারণ করার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন গ্রাহকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী গ্রাহক সোল্লাইমান, মোছা. ফুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইন উদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন, মনসুরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তবে এসব বিষয় অস্বীকার করেছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম নুরুল হুদা। তিনি গাছ কাটা এবং পোল বিক্রির বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

রেলওয়ে প্রকল্পে জমির ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

শ্যামনগরে নিরাপদ পানির দাবিতে নারীদের কলসবন্ধন কর্মসূচি

বগুড়ায় তিন সাংবাদিককে মামলায় জড়ানোর প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেরপুরে হাটদীঘি পুকুরপাড়ের ভূমিহীনদের মানববন্ধন

সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিদ্যালয়ের মাঠে তাঁত শিল্প মেলা, ‘খেলা বাঁচাও’ স্লোগানে মেলা বন্ধের দাবি

