সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ বদলগাছীতে সরকারি জমি হতে ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ চেষ্টা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান আনিকের সভাপিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন বৃদ্ধা লাইলি বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দীনসহ অন্যান্যরা।
মানবন্ধনে বক্তারা বলেন, বিগত ৩০ বছর যাবত সরকারি এই জায়গায় বসবাস করে আসছেন ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া।
জায়গাটি সেসময় অনেক নিচু ছিল মাটি ভরাট করে বসবাসের উপযোগী করা হয়। কিছুদিন পূর্বে ঝড় বৃষ্টির কারণে ঘর ভেঙ্গে পরলে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে সেই পূর্বের জায়গায় ঘর করতে গেলে পাশের জমির মালিক বাধা সৃষ্টি করে। অসহায় বৃদ্ধা অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন।
পরিষদের চেয়ারম্যান মোটা অংকের টাকার বিনিময়ে জমি মাপ করে উভয়পাশের জমির মালিককে ভাগ করে দেয়। এরপর তারা ভূমিহীন লাইলীকে উচ্ছেদ করে জমিটি দখলের চেস্টা করেন। বৃদ্ধা লাইলী বেওয়া বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়।
এসময় বক্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা সহ ভূমিহীন বৃদ্ধাকে সরকারি জমিটি ফিরিয়ে দেওয়ার দাবী জানান
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

রেলওয়ে প্রকল্পে জমির ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

শ্যামনগরে নিরাপদ পানির দাবিতে নারীদের কলসবন্ধন কর্মসূচি

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

