শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে হত্যার বিচার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বকুল, ইসরাত জাহান, হাসনা হেনা নুপুর, আয়েশা তুন্ন নাফরা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধের দ্রুত বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা বাড়বে। তাই বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রামিসার মতো শিশুরাও যদি নিরাপদ না থাকে, তাহলে তা সমাজের জন্য উদ্বেগজনক।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও দায়ীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

