সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষক দলের দুই নেতা নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় কৃষক দলের দুই স্থানীয় নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকা থেকে মোটরসাইকেলে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন কৃষক দলের দুই নেতা ওমর ফারুক ও ফরিদুল ইসলাম। পথে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুক মারা যান। অন্যজন ফরিদুল ইসলাম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ওমর ফারুক রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ছিলেন। অপর নিহত ফরিদুল ইসলাম একই গ্রামের আকবর আলীর ছেলে এবং একই ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
এ ঘটনায় বিএনপি ও কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

