তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে শুক্রবার (১০ এপ্রিল) মোটরসাইকেল চালিয়ে ওই বিশেষ গেঞ্জি পরে ঘোরাঘুরি করতে দেখা যায় নূর মোহাম্মদ নামের ওই যুবককে।
তিনি উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারের ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ দোকানের মালিক।

জানা গেছে, গত ৫ এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকার একটি পাম্পে তেল নিতে গেলে তাকে জানানো হয়—ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি দেওয়া হবে না। এমনকি মোবাইলে কার্ডের ছবি দেখালেও তা গ্রহণ করেনি পাম্প কর্তৃপক্ষ।
এই সমস্যার পুনরাবৃত্তি এড়াতে এবং প্রতিবার কার্ড দেখানোর ঝামেলা কমাতে পরদিন ৬ এপ্রিল তিনি নিজের ব্যবহৃত গেঞ্জিতেই ফুয়েল কার্ড প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।
নূর মোহাম্মদের গেঞ্জির সামনে অংশে ফুয়েল কার্ডের প্রথম অংশ প্রিন্ট করা হয়েছে, যেখানে তার নাম, ছবি ও পরিচয় রয়েছে। আর পেছনের অংশে তেল উত্তোলনের নিয়ম ও নির্দেশনা ছাপানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

ফেনীতে কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহনে তেল না দেওয়ার নির্দেশ

