পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

রাজশাহীর গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়েছেন সাতজন মোটরসাইকেলচালক। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, তেল নিতে আসা মোটরসাইকেলগুলো তল্লাশি করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় কয়েকজন চালকের ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য বৈধ নথিপত্র না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন—সাগুয়ান এলাকার মো. ওসমান (১৮), সুলতানগঞ্জের সিহাব (২১), নাচোলের মো. রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার সাইফ (১৮)।
এ ছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জাহানাবাদ এলাকার আসলামকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সাতজনের কাছ থেকে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। তেল নিতে আসা মোটরসাইকেলগুলো তল্লাশি করে দেখা যায়, অনেক চালকের কাছে বৈধ কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স নেই। আইন অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রতারণার দায়ে বগুড়ায় শেরপুর দই ঘরকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

শেরপুরে আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

