বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়া শহরের কলোনী বাজার এলাকার লতিফপুরে অনুমোদনহীন ও নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৪ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ নকল পণ্য ধ্বংস করা হয়েছে।
অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লতিফপুর মন্ডল হাউসের তৃতীয় তলায় ফিরোজ কবির নামের এক ব্যক্তির অনলাইন শপের গুদাম ও কারখানায় এই অভিযান
চালানো হয়। তদন্তকালে দেখা যায়, ফিরোজ কবির কোনো প্রকার সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই ‘ভরসা বাজার’, ‘নর্থ ফুড’ এবং

‘আশ-শিফা’ নামের তিনটি অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছিলেন।
বিএসটিআই (BSTI) এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো প্রকার রেজিস্ট্রেশন ছাড়াই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ ও লিপবাম তৈরি করে আসছিল। বিশেষ করে ‘আশ-শিফা’ নামক একটি জনপ্রিয় ব্র্যান্ডের ব্যথানাশক তেল নকল করে ‘আশ-শিফা প্লাস’ নামে বাজারজাত করার প্রমাণ পান কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বাজার থেকে সাধারণ মানহীন ক্রিম সংগ্রহ করে নিজস্ব লেবেল লাগিয়ে সেগুলো নামী ব্র্যান্ডের পণ্য হিসেবে বিক্রির মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী
হাসান বলেন, “কোনো ধরণের বৈধ সনদ ছাড়াই অত্যন্ত স্পর্শকাতর এসব পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত নকল তেল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে এবং বৈধ অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়াসহ র্যাব-১২ এবং জেলা পুলিশের দুটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

