গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে ক্ষতিকর রাসায়নিকের তথ্য গোপন এবং কাঁচামাল দুধে এন্টিবায়োটিকের উপস্থিতি পাওয়ায় এই দণ্ড দেওয়া হয়।
বুধবার (২০ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বেতগাড়ি ও বনানী এলাকায় অবস্থিত গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্লেইন ইয়োগার্ট (শক্তি দই) ব্র্যান্ডের দইয়ে কালার ও ফ্লেভার ব্যবহার করা হলেও মোড়কে তা উল্লেখ করা হয়নি। এছাড়া ফর্টিফাইড টক দই-এ এসটিপিপি (STPP) নামক রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়, যা ডায়াবেটিক ও কিডনি রোগী এবং শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, দই তৈরির মূল উপাদান দুধ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে টেট্রাসাইক্লিন এবং বিটা ল্যাকটাম নামক এন্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। অধিকতর পরীক্ষার জন্য এসব দুধের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে পরিচালিত আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেন এবং শাজাহানপুর থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড