জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের প্রভাব ও হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার কারণে এখন পাম্পগুলোতে সরবরাহকৃত তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতার সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধের আগে একই পরিমাণ তেল এক থেকে দেড় দিন সময় লাগত বিক্রি হতে, এখন চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত শেষ হচ্ছে।
মন্ত্রী সতর্ক করেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে মজুতদারি ও কালোবাজারি করছে। সরকার এসব অনিয়ম প্রতিরোধে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-দের মাধ্যমে কঠোর নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে এবং কেউ গুজবে কান দেবেন না। এছাড়া বিদ্যুৎকেন্দ্রগুলো চাহিদা অনুযায়ী উৎপাদন করছে, ফলে লোডশেডিং নেই। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন, এ কারণেই তিনি সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন।
পরিদর্শনে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফিলিং স্টেশনে আর লাইন নেই, লোডশেডিংও কমেছে: জ্বালানিমন্ত্রী

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

