বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো চালুর নির্দেশ দিয়েছেন সাচিং প্রু জেরী। তিনি নিজে উপস্থিত থেকে পাম্প মালিকদের দ্রুত তেল বিতরণ শুরু করতে বলেন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান তিনি। এ সময় মোটরসাইকেল, জিপ ও পর্যটকবাহী গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। তেল মজুদ থাকা সত্ত্বেও কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য।
পরিদর্শনের সময় উঝমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্প বন্ধ ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে মালিকপক্ষকে পাম্প খুলে দেওয়ার নির্দেশ দেন।

পরে তিনি নিজে দাঁড়িয়ে থেকে তেল বিতরণ কার্যক্রম শুরু করান। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ পর্যটক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই দ্রুত সমস্যার সমাধান করায় তাকে ধন্যবাদ জানান।
স্থানীয়দের ভাষ্য, তেল সংকটের কারণে পর্যটননির্ভর বান্দরবানে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। এতে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এমপির হস্তক্ষেপের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পর্যটন মৌসুমে যাতে কেউ তেলের অভাবে ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে পাম্প মালিকদের সঙ্গে কথা হয়েছে। পর্যটকদের কথা বিবেচনায় তেলের সরবরাহ বাড়ানোর জন্যও অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেল দিতে দেরি, নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর; বিক্রি বন্ধ

তেল শেষ, মাঝপথে থেমে গেল দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুণলেন ৭ মোটরসাইকেলচালক

তেলের সংকটের আশঙ্কা নেই, আতঙ্কিত হয়ে মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

ফেনীতে কাগজপত্র ও লাইসেন্স ছাড়া যানবাহনে তেল না দেওয়ার নির্দেশ

