রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রির দায়ে তাজা লাইভ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১ টায় সাহেব বাজার পিএন স্কুল সংলগ্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছে। এছাড়া পণ্যের ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসম্বলিত লেবেলও ছিল না।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদা দাবির অভিযোগ

শেরপুরে মহাসড়কের রেলিংয়ে ট্রাকের ধাক্কা

শেরপুরে সহায়তার টোপ দিয়ে বৃদ্ধার স্বর্ণের চেন নিয়ে উধাও ২ যুবক

শেরপুরে ইয়াবাসহ যুবককে ১৪ দিনের কারাদণ্ড

শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের ১ বছর করে কারাদণ্ড

শেরপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

