ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চলছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েছে হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িরভেতর ঢুকে পড়েন। এ সময় তাদের সেখানে ভাঙচুর করতে দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধানমন্ডি ৩২ নম্বরে ঢোকার মুখে মিরপুর রোডে অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে, গতকাল রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
এরপর শেখ হাসিনা ভাষণ দেওয়ার সময় ধানমন্ডি-৩২ অভিমুখে “বুলডোজার মিছিল” করা হবে বলে অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে আজ রাতে শেখ হাসিনার ভাষণ দেওয়ার আগেই ৩২ নম্বরে এ হামলার ঘটনা ঘটলো।
এদিকে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসনাত আব্দুল্লাহর নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

