কোটা সংস্কার আন্দোলনে

ছাত্রলীগের মিছিল থেকে প্রকাশ্যে গুলি ছোড়া যুবককে গণপিটুনি

বিশেষ সংবাদ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল থেকে প্রকাশ্যে গুলি চালানো সন্দেহে ঢাকা কলেজে একজনকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ২টার দিকে গোপন খবরের ভিত্তিতে নিউমার্কেট কাঁচা বাজারের ভাতের হোটেল থেকে মো: আসিফ শাওন নামের ওই যুবককে আটক করেন শিক্ষার্থীরা।

পরে ঢাকা কলেজের ক্যাম্পাসে নিয়ে গেলে তাকে ছাড়াতে আসা মো: সুমন নামে তার এক সহযোগীকেও সেখানে আটক করে রাখা হয়। এর একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা ২ জনকেই গণপিটুনি দেন। পরে বিকেল ৪টার দিকে ক্যাম্পাসে পুলিশ এলে অভিযুক্ত ২ জনকে তাদের কাছে সোপর্দ করতে অপারগতা জানান উপস্থিত শিক্ষার্থীরা।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মো: জিহাদ হোসাইন সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে বিকেল ৫টার দিকে মেজর মো: তাহমিদের নেতৃত্বে সেনাবাহিনীর ১টি দলের কাছে অভিযুক্ত ২ জনকে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ১টি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছবিতে দেখা গেছে, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের গেটের সামনে ছাত্রলীগের মিছিল থেকে এক যুবক শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র তাক করে আছে।

পরে জানা যায়, ওই যুবকের নাম মো: হাসান মোল্লা। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের কমিটিতে কেন্দ্রীয় সহ-সম্পাদক পদে ছিলেন। তিনি ঢাকা কলেজের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

তবে আজ যাকে আটক করা হয়েছে তার নাম মো: আসিফ শাওন বলে জানা যায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান শিক্ষার্থীরা। বর্তমানে আটক ২ যুবক নিউ মার্কেট থানা পুলিশের হেফাজতে আছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধীদলীয়...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১ এপ্রিল)...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় সংসদে...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে...

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।বুধবার...

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভোগান্তি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো এবং...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার...