জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন ড. ইউনূস

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাতে নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় শুরু হয় ঈদের প্রথম জামাত।
সকাল থেকেই রাজধানীর এই প্রধান ঈদগাহে উপচে পড়া ভিড়। ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন সরকারের আরও কয়েকজন উপদেষ্টা। তাঁদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রমুখ।
নামাজ শুরুর আগে পুরো এলাকা ছিল কঠোর নিরাপত্তাবেষ্টিত। ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ, এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য দায়িত্বশীল অবস্থানে ছিলেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা।
এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ মাঠে প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

