জামালপুরে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

জামালপুরে নানীর সাথে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মিনাল মিয়া (৮) ও মিনহাজ উদ্দিন (১০) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহত ২ ভাই উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের মো: আজাহার মিয়ার ছেলে। এর আগে, ঈদের ২ দিন আগে বাবা-মার সাথে তাদের নানা মো: দুদু সরকারের বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে নানীর সঙ্গে বাড়ির পাশের যমুনা নদীতে মাছ ধরতে যায় ওই ২ শিশু। মাছ ধরার একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় শিশু মিনাল ও মিনহাজ। অনেক খোঁজাখুঁজির এক থেকে দেড় ঘণ্টা পর তাদের মহদেহ নদীতে ভেসে উঠে।
জামালপুরে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়ে সাপধরী ইউপি চেয়ারম্যান জানান, তাদের নানা দুদু সরকার খুবই দরিদ্র। নদীতে মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করেন। দুপুরে নানীর সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেল না পেয়ে ইসলামপুরে আঞ্চলিক মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে ঘরে ঢুকে র্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

জামালপুরে রাস্তার পাশ থেকে কম্বল জড়ানো নবজাতক উদ্ধার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিন ঘণ্টা পর দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

জামালপুরে ২২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

জামালপুরে মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর, আটক ১

বিড়ালের খোঁজে থানায় জিডি, শহরজুড়ে মাইকিং-পোস্টার

বিয়ের দাবিতে অটোচালক প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

