ঢাকায় দেড় হাজারের বেশি র্যাব সদস্য মোতায়েন

ঢাকায় দেড় হাজারের বেশি র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বৃহৎ দুই দলের পাল্টা-পাল্টি কর্মসূচীকে কেন্দ্র করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করতে ঢাকায় দেড় হাজারের বেশি র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) র্যাব সদর দপ্তরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে।
র্যাব-১ রাজধানীর আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচলের আংশিক ও আমতলীতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-২ রাজধানীর আগারগাঁও, বসিলা ও শিশুমেলার সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।
র্যাব-৩ রাজধানীর কমলাপুর, সচিবালয় ও নটরডেম কলেজ এলাকায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-৪ রাজধানীর টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, কচুক্ষেত, সাভার ও মানিকগঞ্জে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।
র্যাব-১০ রাজধানীর পোস্তগোলা, ডেমরা ও সায়েদাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখ্য, আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। এই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীও সমাবেশের ঘোষণা দিয়েছে। অন্যদিকে তাদেরকে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
