শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এবিষয়ে কোন তথ্য না থাকার কথা জানিয়েছে শেরপুর থানা পুলিশ।
সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলার সাবেক সভাপতি গালিব সরকারের সরকারের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক ঢাকা বগুড়া মহাসড়কে মিছিল করছে। তারা “এই মুহুর্তে দরকার, শেখ হাসিনার সকার, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে” ইত্যাদি শ্লোগান দেয়। মিছিলটি বগুড়া-৫ আসন শেরপুর-ধুনটের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বলে ভিডিওতে থাকা ব্যানার সূত্রে জানা যায়। মিছিলে শেখ হাসিনার ছবিও বহন করা হয়েছিল।
রবিবার সরেজমিনে মিছিলের স্থান ভবানীপুর ইউনিয়নের ইটালিপাড়া এলাকায় আব্দুল মোনেম লিমিটেড কোম্পানির সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক বলে নিশ্চিত হওয়া গেছে। ভিডিওটি শনিবারে প্রকাশ করা হলেও মিছিলটি শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানী জানান, শুক্রবার দুপুরে দুটি সিএনজিচালিত অটোরিকশা যোগে আসা একদল যুবক হঠাৎ ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। কিছুক্ষণ মিছিল করে তারা পুনরায় অটোরিকশা যোগে দ্রুত শেরপুর শহরের দিকে চলে যান।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “মিছিলের কোন তথ্য আমাদের কাছে নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ি নিয়মিত গ্রেফতার অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

