ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ঋণখেলাপির অভিযোগ তুলে তাঁকে জাতির কাছে হেয় করা হয়েছে। এ ঘটনায় গত কয়েক মাস তিনি রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ক্ষতির মুখে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো অংশ নিয়ে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই সংসদ সদস্য।
সরোয়ার আলমগীর বলেন, “আমাকে ঋণখেলাপি বানানো হয়েছে। আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে। গত চার মাস আমাকে জাতীয় সংসদে আসতে দেওয়া হয়নি। এর কারণে আমার এলাকার মানুষও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।”

তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না। ফটিকছড়ির জনগণ তাঁকে ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য বলেন, “আমি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে এই সংসদে এসেছি। ফটিকছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে আমার আসন তারেক রহমানকে উপহার দিয়েছে।”
তিনি আরও বলেন, “যারা ইনসাফের কথা বলেন, তারাই আমাকে হাইকোর্টের দরজায় দরজায় ঘুরতে বাধ্য করেছেন। তাঁদের প্রার্থী আমার চেয়ে অর্ধেকেরও কম ভোট পেয়েছেন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে আমাকে কেন আবার হাইকোর্ট থেকে জিতে আসতে হলো—এই প্রশ্ন রেখে গেলাম।”
এর আগে, ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।
আদালতের বিভিন্ন ধাপ পেরিয়ে গত ২ জুলাই শুনানি শেষে ৯ জুলাই তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর পর মঙ্গলবার সংসদ অধিবেশনে অংশ নেন তিনি।
উল্লেখ্য, সরোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল বিভাগেও আইনি প্রক্রিয়া চলেছিল। জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ তুলে আপিল করেছিলেন। পরে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী হাইকোর্টে রুলের নিষ্পত্তির পর সরোয়ার আলমগীরের পক্ষে রায় আসে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

