শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে জেলা শিক্ষা অফিসের সামনে ‘সকল কলেজের সচেতন শিক্ষার্থীদের’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাফিউল বারী রাজন, সাদিয়া রহমান, নাঈম আহমেদ, জিয়াদ হোসেন, সামিউর আহমেদ রহিম, মহাসিনা ফারহানা ও বিপ্লব মণ্ডল প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষায় কুমিল্লার বন্যা কবলিত এলাকার অনেক পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে অংশ নিতে পারেননি। এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা ‘এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ স্লোগান তুলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে পদ ছাড়ার আল্টিমেটাম দেন। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীরা ‘জাস্টিস ইজ জাস্টিস’, ‘আপস না সংগ্রাম’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’ বলে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা আরও ঘোষণা দেন, আগামী ১৮ জুলাই শিক্ষামন্ত্রীর নওগাঁ সফর অনুষ্ঠিত হলে তারা এর প্রতিবাদে কঠোর কর্মসূচি পালন করবেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

চ্যাটজিপিটি ব্যবহার করে পরীক্ষায় নকল, ডাকসু ও শিবির নেতাকে শাস্তি

ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করা উচিত: জবি উপাচার্য

জাবিতে দোকানের মালিকানা নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৯

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া


