বগুড়ায় এইচএসসি পরীক্ষা স্থগিতসহ তিন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ডিসি কার্যালয়ে অবস্থান

বগুড়ায় চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় সুযোগ দেওয়া এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে পরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে অবস্থান নেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতমাথা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। সেখানে গিয়ে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন এবং তাঁদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান ছিল।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাঁদের মূল দাবি তিনটি। এর মধ্যে রয়েছে—দেশের চলমান দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচিতে থাকা কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করছে। দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
শিক্ষার্থীরা জানান, এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এ কর্মসূচির আহ্বান জানানো হয়। পরে দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পাশাপাশি বগুড়ার শিক্ষার্থীরাও একই দাবিতে মাঠে নামেন।
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

