তথ্য উপদেষ্টা নাহিদের বক্তব্যকে রাজনীতিবিরোধী বললেন মির্জা ফখরুল

রাজনৈতিক দলগুলো অন্তর্র্বতীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে ‘রাজনীতিবিরোধী’ বলেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেছেন, আমি জানি না তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। উনার এ বক্তব্য রাজনীতিবিরোধী। রাজনৈতিক দলগুলো সব সময় এই অন্তর্র্বতীকালীন সরকারকে সমর্থন করেছে। যার উদ্দেশ্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এমন দাবি করেছেন তিনি।
গত ৩০ নভেম্বর সকালে মির্জা ফখরুল ও তার স্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। লন্ডনে তারেক রহমানের সাথে দেখা করার পাশাপাশি বিএনপি’র সব নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এই মহাসচিব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

