‘তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ছাত্রনেতা আবু বাকের মজুমদার

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার রাজাকারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। সোমবার (১২ মে) রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়! লাখো শহীদের রক্তে কেনা, এই দেশটা কারও বাপের না! গোলাম আজম তুই রাজাকার, বাংলা কী তোর বাপ-দাদার?
পোস্টের ভাষা ও বক্তব্যে ছিল রাজাকার বিরোধী দৃঢ় অবস্থান। এরপরই আরেকটি পোস্টে তিনি স্পষ্ট করে দেন, ‘হাসিনাকে সরিয়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেই নাই।’
প্রসঙ্গত, আবু বাকের মজুমদার ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্বে ছিলেন। সেই সময়ে তাকে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গিয়েছিল—এমন অভিযোগ সে সময় ছড়িয়ে পড়ে।
তার সাম্প্রতিক পোস্টে ফের আলোচনায় উঠে এসেছে রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

