নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টাকে বসতে দেওয়া হবে না: ইশরাক

নগর ভবনে কোনো প্রশাসক কিংবা উপদেষ্টাকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা ইশরাক হোসেন।
শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রস্তুতি ঘিরেই এই পরিদর্শন হয়।
ইশরাক বলেন, “নগর ভবনে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হলে আমরা ঢাকার ৭৫টি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকসহ সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করব। প্রয়োজনে সেই কাউন্সিল থেকেই দায়িত্ব দিয়ে নগর ভবন পরিচালনা করা হবে।”
নিজেকে ‘নির্বাচিত ও আদালতের রায়ে বৈধ’ দাবি করে ইশরাক বলেন, “ঈদগাহে আমি মেয়র হিসেবেই এসেছি। এটি আমার দায়িত্বের মধ্যেই পড়ে। কাল যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন, তাঁদের সঙ্গেও আমি মাঠে থাকব।”
তিনি আরও বলেন, নগরের স্বার্থে যারা কাজ করবেন, তাঁদের সঙ্গে নিয়ে তিনি সবসময় মাঠে থাকবেন। তবে কোনো অগণতান্ত্রিক ও নিযুক্ত ব্যক্তিকে নগর ভবনে বসতে দেওয়া হবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

