নড়াইলে দুটি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত

নড়াইলে দুটি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। নড়াইল উপজেলার রুখালী গ্রামে সোমবার (১৩ নভেম্বর) রাতে আগুনে পুড়ে দুটি বসতঘর ও ঘরের মধ্যে থাকা মালামাল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
(ইউপি) চেয়ারম্যান মো: হিমায়েত হুসাইন ফারুক জানান, সোমবার (১৩ নভেম্বর) রাতে রুখালী গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা বিকাশ বিশ্বাসের দুই ছেলে বিকান্ন বিশ্বাস ও শুকান্ত বিশ্বাসের ঘরে আগুন লাগে। বসতঘর দুটি ও ঘরের মধ্যে থাকা মালামাল পুড়ে যায়।
(ইউপি) চেয়ারম্যান আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে দশ হাজার টাকা সহযোগিতা হিসেবে প্রদান করেছেন।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ২টি ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে গেছে।
নড়াইলে দুটি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের অফিসার মো: মাহবুব আলম জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

