নিখোঁজের ১১ দিন পর মর্গে মিললো মাদরাসা ছাত্রের লাশ

নিখোঁজের ১১ দিন পর এক মাদরাসা ছাত্রের লাশ পাওয়া গেলো মর্গে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিঁখোজ সেই যুবকের মরদেহ পাওয়া যায়।
নিহত যুবকের নাম মো: আয়াতুল্লাহ (২০)। তার বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুষা গ্রামে। গত ৫ আগস্ট নিখোঁজ হন তিনি।
জানা যায়, শেখ হাসিনার পতনের দিন আয়াতুল্লাহ তার বড়ভাই সোহাগ মিয়ার সঙ্গে কালিয়াকৈর মৌচাক এলাকা থেকে একটি আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে গুলিবর্ষণ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে নিখোঁজের ১১ দিন পর মর্গে পাওয়া যায় তার লাশ।
নিহতের বড়ভাই সোহাগ মিয়া বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর তারা দুই-ভাই বিজয় মিছিলে যোগ দেন। মিছিলটি গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে শুরু হয়ে সফিপুর আনসার ভিডিপি একাডেমির কাছে পৌঁছায়। পরে মিছিলে দূবৃর্ত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ আহত হয়। নিখোঁজ হয় আয়াতুল্লাহ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির ১১ দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গ থেকে আয়াতুল্লাহর লাশের সন্ধান পাওয়া যায়।
ঢাকার শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মবিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিবার লাশ শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

