নিখোঁজের ৫ দিন পর নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদীতে ভাসমান অবস্থায় মো: বুলবুল আহম্মদ হৃদয় (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) সকালে সোনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের মো: আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও পারিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে গ্রামের পাশের সোনাই নদীতে মাছ ধরতে যায় বুলবুল আহম্মদ হৃদয়। সেদিন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও হৃদয় বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন খুজাখুজি শুরু করে।
নদীর পাড়ে হৃদয়ের জুতা ও কিছু কাপড় পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মাইকিং করানো এবং থানায় সাধারন ডায়েরী করা হয়। সোমবার সকালে একটি মরদেহ সোনাই নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত মরদেহ বুলবুল আহম্মদ হৃদয়ের বলে তার পরিবার নিশ্চিত করে।
নিখোঁজের ৫ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধারের বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খাঁন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

