নিখোঁজের ৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

বিশেষ সংবাদ

নিখোঁজের ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গণমাধ্যমকে বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২০১৫ সালের মার্চ মাসের ১০ তারিখ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। নিখোঁজের দুই মাস পর ওই বছরের ১১ই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে বলে জানা যায়। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে আটক দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে সালাহউদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

মেঘালয় পুলিশকে তখন সালাউদ্দিন বলেন, ঢাকার উত্তরার থেকে গোয়েন্দা পরিচয় দিয়ে কয়েকজন লোক তাকে তুলে নিয়েছিল। এরপর প্রায় রাতভর গাড়িতে যাওয়ার পর ১টি এসইউভিতে করে তাকে মেঘালয়ের শিলং নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা তাকে সেখানে নিয়ে গিয়েছিলো তা বলতে পারেননি তিনি।

ওই মামলায় ভারতের নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে খালাস পান সালাহউদ্দিন। পরে ভারত সরকার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। পরে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিল করেলে খালাস পান সালাহউদ্দিন আহমেদ এবং তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন আদালত

তবে তার নিকট পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন তখন দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য আসামের গৌহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন। এরপর ২০২৪ সালের ৮ জুন প্রথম দফায় ট্রাভেল পাস পান তিনি। তবে আইনি জটিলতার কারণে সেবার দেশে ফিরতে পারেননি তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত মঙ্গলবার আবারও ট্রাভেল পাস পান সালাহউদ্দিন আহমদ। এরপর ভারতের গোয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন আহমে এই ট্রাভেল পাস ইস্যু করেন।

প্রসঙ্গ, ১৯৯১ সালে বিএনপির সরকার ক্ষমতায় এলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী সচিব ছিলেন সালাহউদ্দিন আহমদ। এরপর সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯৬ ও ২০০১ সালে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন আহমদ। মেঘালয়ে আটকের সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতে কারাগারে থাকা অবস্থায় বিএনপি তাকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...