ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার: প্রধান বিচারপতি

ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার, মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরো গতিশীল। আদালতে বিচারিক কার্যক্রম সম্প্রসারণ ও সেবা প্রত্যাশীদের জন্য আদালত চত্বরে সুযোগ সুবিধা আরও বাড়ানো হচ্ছে।
মঙ্গলবার (২৫ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা জজ কোর্ট চত্ত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিপদ না হলে মানুষ আদালতের আশ্রয় নেয় না। বিপদগ্রস্থ মানুষ আদালতে এসে সাময়িক এই ’ন্যায় কুঞ্জে’ নিরাপদে আশ্রয় নিতে পারবেন। এছাড়া স্বাক্ষীর এখানে এসে নিরাপদে সাক্ষ্য দিতে পারেন। এতে ধীরে-ধীরে দেশের আইনের জটিলতা কমে আসবে। আমরা বিচার ব্যবস্থাকে আরও প্রগতির পথে নিয়ে যেতে পারবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: রাশেদ জাহাঙ্গীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো: মেহেদী হাসান তালুকদার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের রেজিষ্টার মুন্সি মশিয়ার রহমান, নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক গোলাম মওলা ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আদালত চত্বর এলাকায় একটি ফলের চারা রোপন করেন। দেশের প্রতিটি আদালত চত্বরে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ স্থাপন প্রকল্পের আওতায় নওগাঁয় ৪৭ লাখ ৪৭ হাজার টাকা ব্যায় করে ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণ করেন গণপূর্ত বিভাগ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও সচেতনতামূলক র্যালি

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬

পোরশায় ওজনে কারচুপি ও অনিয়ম করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

