পদত্যাগ করতে যাচ্ছেন সরকারের তিন উপদেষ্টা

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন বর্তমান সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রদের নতুন দলের প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। আর এই কমিটির সদস্যসচিব হতে যাচ্ছেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি বর্তমান সরকারে রেখে তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে এলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। এই নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন।
জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা জানিয়েছেন, ছাত্র আন্দোলনের শুরু থেকে প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক তিনি ছিলেন। ছাত্র-জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয়।
সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে সংগঠটির বেশিরভাগ সদস্য মতামত দেন যে, অন্তর্বর্তী সরকারে থাকা সকল ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। দেশের সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন।
তবে ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যারা বর্তমান সরকারে থাকবে তারা কোনও রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না। এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে বলেও জানিয়েছেন।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চায় গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

