পিরোজপুর পৌর এলাকায় ৩টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

পিরোজপুর পৌর এলাকায় ৩টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৩ মে) দুপুরে পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত মো: জামাল শেখ বলেন, তার নিজ বাড়িসহ তার ভাই মো: কামাল শেখ ও চাচাতো ভাই মে: পলাশ শেখের বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িতে মহিলারা ছিলো। তারা ৩ ভাই নিজ নিজ কাজের জন্য বাড়ির বাহিরে ছিলো। আগুন লাগার খবর পেয়ে বাড়িতে এসে তারা দেখতে পান তাদের ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: রেজোয়ান বলেন, দুপুরে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের আগেই ৩টি বসতঘরসহ ২টি রান্না ঘর পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পরে জানানো যাবে।
এদিকে পিরোজপুরের পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের নতুন ঘর নির্মাণেও সহযোগীতা করবেন বলে জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

